ঢাকা নিউজ

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসায় ঢাকার ৬ হাসপাতালকে নির্দেশ

ছবি : সংগৃহীত

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের স্বল্পতা ও অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এই পরিস্থিতিতে সেখানে চিকিৎসাধীন ও তথা হতে রেফার্ড করা রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার শীর্ষ ৬টি সরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাপ্রাপ্ত ৬টি হাসপাতাল হলো: ১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

৪. মুগদা মেডিকেল কলেজ hospital

৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

লাইসেন্স বাতিলের পটভূমি: বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অক্সিজেনের স্বল্পতাকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া শোকজ (কারণ দর্শানো) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসায় ঢাকার ৬ হাসপাতালকে নির্দেশ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের স্বল্পতা ও অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এই পরিস্থিতিতে সেখানে চিকিৎসাধীন ও তথা হতে রেফার্ড করা রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার শীর্ষ ৬টি সরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাপ্রাপ্ত ৬টি হাসপাতাল হলো: ১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল

৩. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

৪. মুগদা মেডিকেল কলেজ hospital

৫. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

৬. বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

লাইসেন্স বাতিলের পটভূমি: বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। পরবর্তীতে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা এবং অক্সিজেনের স্বল্পতাকে এই মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া শোকজ (কারণ দর্শানো) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ