জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি ও রাষ্ট্র শাসনে বড় ধরনের পরিবর্তন আসেনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের আর কারও মধ্যে পরিবর্তনের তেমন কোনো ছাপ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এবি পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের মাঝে পুরোনো রাজনৈতিক ভাষা ও চরিত্র পূর্ণমাত্রায় লক্ষণীয়।
জুলাই অভ্যুত্থানের সম্মিলিত অংশ এখন সংসদে উল্লেখ করে মঞ্জু বলেন, সরকার ও বিরোধী দল উভয়ই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করলেও সংসদে পুরোনো কায়দায় একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছুঁড়ি ও প্রধানমন্ত্রীর প্রশংসার ফুলঝুরি চলছে। এছাড়া উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের অফিস ও গাড়ি সুবিধার আলোচনায় উভয় পক্ষ আবার একজোট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যয় সংকোচন নীতি, প্রটোকল কমানো ও অযথা প্রশংসা এড়িয়ে চলার চেষ্টা করলেও তার মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, আমলা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তা অনুসরণের লক্ষণ নেই।
বাজেটের সমালোচনা করে তিনি বলেন, মূল্যস্ফীতি এখন ১০ ছুঁইছুঁই এবং তিন মাসে সরকার প্রায় অর্ধলক্ষ কোটি টাকা ট্রেজারি বিল থেকে লোন করায় ব্যাংকিং ব্যবস্থায় ঝুঁকি তৈরি হচ্ছে। এমতাবস্থায় ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট জনগণকে সাময়িক বোকা বানানোর অপচেষ্টা। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় পুশইনের বিরুদ্ধে সাধারণ জনগণ ও বিজিবি’র যৌথ প্রতিরোধের প্রশংসা করে তিনি জাতীয় সংসদে পুশইনের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব জুলাই বিপ্লবের মধ্য দিয়েই আজ বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তাই এ সরকারকে অবশ্যই গণআকাঙ্ক্ষার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, কেবল সরকারি কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে দেশের বিশাল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের সাধারণ মানুষের কথাও ভাবতে হবে। সীমান্তে ভারতের পুশইনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার এমন ধৃষ্টতা দেখাচ্ছে।
দলের যুব শাখা এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, রংপুরের মাটি ও শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের প্রেরণা জুগিয়েছে। দেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে এবং তরুণদের কর্মসংস্থান ও প্রশিক্ষণে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় এবং রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে দলের ৫ বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। সম্মেলনে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলার সদস্য সচিব ও আহ্বায়করা আগামী দিনে রংপুর বিভাগে দলের কার্যক্রম সংক্রান্ত পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন