চীনের ইউনান প্রদেশে চার দিনের সরকারি সফর শেষে ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল। শনিবার দুপুরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কুনমিং বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুআন ওয়াং।
সফরকালে ডেপুটি স্পিকার কুনমিংয়ে আয়োজিত ‘৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি ‘১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশন’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, যেখানে থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ ৮৪টি প্যাভিলিয়নের মাধ্যমে নিজস্ব পণ্য প্রদর্শন করছে।
সফরে ব্যারিস্টার কায়সার কামাল চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং গভর্নর ওয়াং ইয়োবোর সঙ্গে একান্ত বৈঠক করেন। বৈঠকে তিনি কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক সংযোগ নির্মাণ এবং তিস্তা ব্যারাজ প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত রাখার প্রস্তাব দেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
এসময় ডেপুটি স্পিকার চীনের নেতৃবৃন্দকে জানান যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারও চীনের সাথে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। চীনের প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রীর সফরকে সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখার কথা নিশ্চিত করেছে।
সফরকালে ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিগ ডেটাভিত্তিক স্মার্ট ও সমন্বিত পরিবহন ব্যবস্থার একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন। সংসদীয় দলের অন্য সদস্য হিসেবে সফরসঙ্গী ছিলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন