ঢাকা নিউজ

মেট্রোরেলের লাইনে বিড়াল, ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

মেট্রোরেলের শাহবাগ লাইনের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ একটি বিড়াল চলে আসায় আজ প্রায় ২০ মিনিটেরও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচলে এই সাময়িক অচলাবস্থা বিরাজ করে।

সাধারণত কোনো কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে মেট্রোরেল থামার নজির থাকলেও, লাইনে কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই প্রথম। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর একজন কর্মকর্তা জানান, লাইনে বিড়ালের উপস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে বিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এবং দুপুর ১২টা ১২ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিভিন্ন স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের ভিড় ও দীর্ঘ সারি তৈরি হয়। দীর্ঘক্ষণ ট্রেন না পেয়ে অনেক যাত্রীই স্টেশন ছেড়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প যানবাহনের দিকে পা বাড়ান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

মেট্রোরেলের লাইনে বিড়াল, ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

মেট্রোরেলের শাহবাগ লাইনের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ একটি বিড়াল চলে আসায় আজ প্রায় ২০ মিনিটেরও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচলে এই সাময়িক অচলাবস্থা বিরাজ করে।

সাধারণত কোনো কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে মেট্রোরেল থামার নজির থাকলেও, লাইনে কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই প্রথম। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর একজন কর্মকর্তা জানান, লাইনে বিড়ালের উপস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে বিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এবং দুপুর ১২টা ১২ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুপুরের ব্যস্ত সময়ে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিভিন্ন স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের ভিড় ও দীর্ঘ সারি তৈরি হয়। দীর্ঘক্ষণ ট্রেন না পেয়ে অনেক যাত্রীই স্টেশন ছেড়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প যানবাহনের দিকে পা বাড়ান।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ