হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই ২৪ ঘণ্টার মধ্যে দেশে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন।
নতুন এই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। একই সময়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২ জন। আর হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন