ঢাকা নিউজ

সন্তানদের বুক ভরে শ্বাস নিতে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়ে দেশের প্রত্যেক নাগরিককে যার যেখানে সম্ভব একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা যেন সুন্দর পরিবেশে বুক ভরে পরিষ্কার ও বিশুদ্ধ শ্বাস নিতে পারে, সেই লক্ষ্যে সবাইকে এই আহ্বান জানান তিনি। শনিবার বেলা তিনটায় কক্সবাজারের ডুলাহাজারার মালুম ঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জনসাধারণের প্রতি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে ওয়াদা করা হয়েছিল যে আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হবে এবং বছরে অন্তত পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য থাকবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। তিনি আরও বলেন, সকলে মিলে চেষ্টা করলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে অনেক মুক্ত ও বিশুদ্ধ বাতাসে রূপান্তর করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি দূষণমুক্ত ও নিশ্চিত পরিষ্কার পরিবেশে বসবাস করতে পারবে।

অনুষ্ঠানে যুক্ত থাকা সারাদেশের জেলা প্রশাসকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। দেশের পরিবেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করার মাধ্যমে একটি কাঙ্ক্ষিত সুন্দর পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে তিনি দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

সন্তানদের বুক ভরে শ্বাস নিতে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ