ঢাকা নিউজ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি। জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজ-খবর নেন এবং পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে ওয়াসিম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন। ওয়াসিমের বাবা শফিউল আলম এবং তাঁর ৫ সন্তানের মধ্যে ওয়াসিম দ্বিতীয় ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি। জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজ-খবর নেন এবং পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে ওয়াসিম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন। ওয়াসিমের বাবা শফিউল আলম এবং তাঁর ৫ সন্তানের মধ্যে ওয়াসিম দ্বিতীয় ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ