ঢাকা নিউজ

ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের ডাক

ছবি : সংগৃহীত

সমাজ থেকে এসিড সন্ত্রাস নির্মূল করা সম্ভব হলেও এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে বলে আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সাথে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শনিবার বেলা পৌনে ১২টার দিকে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। নগরীর একটি রেস্তোরাঁয় এই সেমিনারের আয়োজন করে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর বক্তব্যে আরও বলেন, রাজশাহী আজ যা চিন্তা করে, পুরো দেশ তা পরে চিন্তা কারে এবং এই কারণে রাজশাহী পাইওনিয়ার। রাজশাহী বিভাগ থেকে গোটা জাতিকে এমন কিছু উপহার দেওয়া হবে যা থেকে সবাই উপকৃত হবে। দেশের অন্য অঞ্চলের চেয়ে রাজশাহীর প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, এই বিভাগের মানুষ সবচাইতে সহনশীল ও ধৈর্যশীল এবং এই সুনাম নিজেদেরকেই ধরে রাখতে হবে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা। এছাড়া অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এইচ এম মাহামুদুর রহমান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির। সেমিনারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, বিচারক ও আইনজীবীসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের ডাক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ