ঢাকা নিউজ

পুশইন বন্ধে দিল্লির সঙ্গে কূটনৈতিক তৎপরতা চলছে

ছবি : সংগৃহীত

ভারতের পক্ষ থেকে পুশইন করার চেষ্টা বিজিবি প্রতিহত করছে এবং এই সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেন, বর্ডার এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পুশইন বন্ধ করার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিতে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ফরিদপুরের সালথা প্রেস ক্লাব উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট আন্তর্জাতিক নীতিমালা রয়েছে এবং বাংলাদেশ আশা করে ভারত সরকার সেই নীতিমালা মেনে কাজ করবে। যদি ভারতের কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে অবস্থান করে, তবে কূটনীতির নিয়ম মেনেই বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠাবে। তাই রাতের আঁধারে পুশইন করা থেকে ভারত সরকার বিরত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

সালথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এবং নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার ও বিএনপি নেতা আসাদ মাতুব্বরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬

পুশইন বন্ধে দিল্লির সঙ্গে কূটনৈতিক তৎপরতা চলছে

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ভারতের পক্ষ থেকে পুশইন করার চেষ্টা বিজিবি প্রতিহত করছে এবং এই সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতির মাধ্যমে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেন, বর্ডার এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পুশইন বন্ধ করার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিতে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ফরিদপুরের সালথা প্রেস ক্লাব উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যেকোনো দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সুস্পষ্ট আন্তর্জাতিক নীতিমালা রয়েছে এবং বাংলাদেশ আশা করে ভারত সরকার সেই নীতিমালা মেনে কাজ করবে। যদি ভারতের কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে অবস্থান করে, তবে কূটনীতির নিয়ম মেনেই বাংলাদেশ তাদেরকে ফেরত পাঠাবে। তাই রাতের আঁধারে পুশইন করা থেকে ভারত সরকার বিরত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

সালথা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার এবং নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার ও বিএনপি নেতা আসাদ মাতুব্বরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ