এক যুগ পর বিশ্বকাপের মূল আসরে ফেরার আনন্দে নতুন জার্সি উন্মোচন করলেও টুর্নামেন্ট শুরুর আগেই ধাক্কা খেয়েছে মিশর। দলটির জার্সির নকশা নিয়ে আপত্তি জানিয়ে তা পরিবর্তনের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রধানত মিশরের লোগোতে থাকা সাতটি তারকা এবং খেলোয়াড়দের নাম ও নম্বর লেখার জন্য ব্যবহৃত সোনালি রঙের কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আফ্রিকান কাপ অব নেশনসে সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে জাতীয় দলের প্রতীকে এই সাতটি তারকা ব্যবহার করে মিশর। তবে ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে থাকা তারকা শুধুমাত্র বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবেই ব্যবহৃত হতে পারে। যেহেতু বিশ্বকাপ ইতিহাসে দলটি কখনো গ্রুপ পর্বও অতিক্রম করতে পারেনি, তাই বিশ্বকাপের বিধি অনুসারে তাদের জার্সি থেকে এই তারকাগুলো সরিয়ে ফেলতে হচ্ছে। এর আগে ২০১৮ বিশ্বকাপেও একই কারণে তারকাবিহীন লোগো ব্যবহার করেছিল মিশর।
পাশাপাশি ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা নান্দনিকতা বিবেচনায় খেলোয়াড়দের নাম ও নম্বরের জন্য সোনালি রং ব্যবহার করলেও তা নিয়ে আপত্তি তুলেছে ফিফা। তাদের মতে, টেলিভিশন সম্প্রচার কিংবা স্টেডিয়ামের আলোতে দূর থেকে খেলোয়াড়দের শনাক্ত করতে এই রঙের কারণে রেফারি, কর্মকর্তা ও দর্শকদের সমস্যা হতে পারে। তাই নাম ও নম্বরের ক্ষেত্রে আরও দৃশ্যমান সাদা বা হালকা রং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে বিশ্বকাপের মূল টুর্নামেন্টে প্রীতি ম্যাচের এই জার্সি আর ব্যবহার করতে পারছে না মিশর। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেই প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমাকে নতুন সংস্করণের জার্সি তৈরি করতে হচ্ছে। অবশ্য জার্সি নিয়ে ফিফার এমন কড়াকড়ির মুখে পড়েছে আরও কয়েকটি দলও, যার মধ্যে হাইতির জার্সিতে ঐতিহাসিক চিত্র ব্যবহার এবং মরক্কোর জার্সিতে নাম ও নম্বরের রং নিয়ে আপত্তি জানিয়ে সংশোধনের নির্দেশ দিয়েছে ফিফা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন