ঢাকা নিউজ

বিশ্বকাপের মাসকট সেজে মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ

ছবি : সংগৃহীত

পেরুর রাজধানী লিমায় অপরাধী ধরতে এক অভিনব কৌশল অবলম্বন করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাসকটের পোশাক পরে এক বিশেষ অভিযান পরিচালনা করে একজন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন পুলিশ সদস্যরা।

পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি ফুটবলের একজন বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে তার বেশ আগ্রহ রয়েছে। এই তথ্যকে কাজে লাগিয়ে অভিযানে অংশ নেওয়া দুই কর্মকর্তা বিশ্বকাপের দুই অফিসিয়াল মাসকটের বেশ ধারণ করে সন্দেহভাজনের বাড়ির কাছে পৌঁছান এবং পরে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেফতার হওয়া ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম কার্লোস কাবরেরা। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তিনি ঘরে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলেন।

পেরুর পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় কাবরেরার কাছ থেকে ২ হাজার ৫২৪টি কোকেন বেস পেস্টের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

অবশ্য এ ধরনের সৃজনশীল অভিযান পেরুর পুলিশের জন্য নতুন কিছু নয়। অতীতেও তারা দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন এবং সান্তা ক্লজের মতো বিভিন্ন জনপ্রিয় চরিত্রের ছদ্মবেশ ধারণ করে অপরাধী ধরার ঘটনা ঘটিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

বিশ্বকাপের মাসকট সেজে মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

পেরুর রাজধানী লিমায় অপরাধী ধরতে এক অভিনব কৌশল অবলম্বন করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল মাসকটের পোশাক পরে এক বিশেষ অভিযান পরিচালনা করে একজন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন পুলিশ সদস্যরা।

পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি ফুটবলের একজন বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে তার বেশ আগ্রহ রয়েছে। এই তথ্যকে কাজে লাগিয়ে অভিযানে অংশ নেওয়া দুই কর্মকর্তা বিশ্বকাপের দুই অফিসিয়াল মাসকটের বেশ ধারণ করে সন্দেহভাজনের বাড়ির কাছে পৌঁছান এবং পরে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেফতার হওয়া ৪৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম কার্লোস কাবরেরা। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের সময় তিনি ঘরে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলেন।

পেরুর পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় কাবরেরার কাছ থেকে ২ হাজার ৫২৪টি কোকেন বেস পেস্টের প্যাকেট এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

অবশ্য এ ধরনের সৃজনশীল অভিযান পেরুর পুলিশের জন্য নতুন কিছু নয়। অতীতেও তারা দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন এবং সান্তা ক্লজের মতো বিভিন্ন জনপ্রিয় চরিত্রের ছদ্মবেশ ধারণ করে অপরাধী ধরার ঘটনা ঘটিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ