নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে ঘটা এই ঘটনায় মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এছাড়া আহত অন্য তিনজন হলেন পথচারী হেলালউদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদকসহ ফাইটার মনির এবং তার দুই সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করে। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাথারী ইট পাটকেলের ঢিল ছোড়ে। পরে পুলিশকে লক্ষ করে মাদক ব্যবসায়ীরা প্রায় ৫-৬ রাউন্ড গুলি করলে পুলিশও পালটা দুই রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে।
গোলাগুলির এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ, পথচারী ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছেন। উক্ত এলাকায় বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাব ও পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন