ঢাকা নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে থাকছে না ইসরাইল

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সেই প্রক্রিয়ার অংশ হবে না ইসরাইল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এই অবস্থান স্পষ্ট করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে এবং চুক্তির পরিবেশ তৈরির লক্ষ্যে লেবাননে ইসরাইলের সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতবিরোধও দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, সম্ভাব্য এই চুক্তি বাস্তবায়িত হলে লেবাননকে কেন্দ্র করে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে এবং দখলকৃত কিছু এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনি ও লেবাননের ভূখণ্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা বজায় রাখতে চায় ইসরাইল।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানালেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাঈ রোববার চুক্তি সইয়ের বিষয়টি নাকচ করেন। তবে আগামী কয়েক দিনের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান যে, সম্ভাব্য ই-স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এবং এর পরবর্তী ধাপে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শান্তি চুক্তির কাছাকাছি অবস্থানে পৌঁছাতে পারায় এবং আলোচনায় ইতিবাচক ভূমিকার জন্য তিনি যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে থাকছে না ইসরাইল

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ