২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম হাইভোল্টেজ ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হয়ে ১-১ গোলের সমতায় মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল আক্রমণ, প্রতি-আক্রমণ, গতি আর চরম ফুটবল উন্মাদনায় ঠাসা। পুরো ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে ওঠে বল দখলের পরিসংখ্যানেও, যেখানে ব্রাজিলের পক্ষে ছিল ৫১ শতাংশ এবং মরক্কোর নিয়ন্ত্রণে ছিল ৪৯ শতাংশ বল। তবে ম্যাচে বড় সুযোগ হাতছাড়ার দিক থেকে মরক্কো কিছুটা এগিয়ে থাকলেও, কম হলুদ কার্ড দেখার সুবাদে ব্রাজিলকে পাশ কাটিয়ে আপাতত গ্রুপ 'সি'-এর শীর্ষস্থান দখল করেছে আফ্রিকান চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধ ছিল দারুণ উপভোগ্য ও প্রাণবন্ত। এই অর্ধে আক্রমণের ধার, সুযোগ তৈরি আর আত্মবিশ্বাসের দিক থেকে ব্রাজিলকে স্পষ্ট ব্যবধানে ছাপিয়ে যাচ্ছিল মরক্কো। ম্যাচের ২০তম মিনিটে ব্রাজিলের রক্ষণভাগ চিরে দুর্দান্ত এক থ্রু পাস বাড়ান ব্রাহিম দিয়াজ। সেই নিখুঁত পাস ধরে দুই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাককে পরাস্ত করে সামনে এগিয়ে যান মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক আলিসন বেকার লাইন ছেড়ে বেরিয়ে এলেও অসাধারণ স্থিরতায় বলটি তার ওপর দিয়ে আলতো করে তুলে জালে পাঠান সাইবারি। তার এই জাদুকরী গোলে ২১তম মিনিটে লিড নিয়ে উল্লাসে মাতে মরক্কো।
গোল হজমের পর কিছুটা নিস্তেজ হয়ে পড়া সেলেসাওদের ম্যাচে ফেরান তাদের পোস্টার বয় ভিনিসিয়ুস জুনিয়র। ১০ মিনিটের ব্যবধানে অর্থাৎ ম্যাচের ৩২তম মিনিটে দারুণ এক গোল করে সতীর্থদের চাঙ্গা করে তোলার পাশাপাশি ব্রাজিল শিবিরে উদযাপনের উপলক্ষ এনে দেন তিনি। ভিনির এই সমতাসূচক গোলের পর প্রথমার্ধের উত্তেজনা দ্বিতীয়য়ার্ধে কিছুটা কমে এলেও গোলের জন্য মরিয়া ছিল দুই দলই।
ম্যাচের শেষদিকে বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল, যার মধ্যে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোকে একা পেয়েও পরাস্ত করতে ব্যর্থ হন রাফিনহা। অন্যদিকে, ম্যাচের যোগ করা সময়ে মরক্কোর নিল এল আইনাউইয়ের একটি বিপজ্জনক নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দিয়ে ব্রাজিলের নিশ্চিত হার এড়ান গোলরক্ষক আলিসন বেকার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতার ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন