ঢাকা নিউজ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। ঘটনার পর আহত ব্যক্তিসহ তার সঙ্গে থাকা অন্য আরেক চোরাকারবারি ভারতের সীমানার ভেতরে পালিয়ে গেছে।

গত শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ঘটনার সময় ওই সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবি ৫২ ব্যাটালিয়নের একটি টহলদল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

চ্যালেঞ্জের মুখে পড়ে চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আক্রমণের চেষ্টা চালায়। তখন আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিজিবি সদস্যরা গুলি ছুড়লে এক চোরাকারবারি আহত হয়।

এই ঘটনার পর সীমান্তে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনি কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। ঘটনার পর আহত ব্যক্তিসহ তার সঙ্গে থাকা অন্য আরেক চোরাকারবারি ভারতের সীমানার ভেতরে পালিয়ে গেছে।

গত শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ঘটনার সময় ওই সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল বিজিবি ৫২ ব্যাটালিয়নের একটি টহলদল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

চ্যালেঞ্জের মুখে পড়ে চোরাকারবারিরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আক্রমণের চেষ্টা চালায়। তখন আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিজিবি সদস্যরা গুলি ছুড়লে এক চোরাকারবারি আহত হয়।

এই ঘটনার পর সীমান্তে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনি কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ