ঢাকা নিউজ

ভারতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার মালে‌গাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, তারা সবাই আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তীতে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপ-পরিদর্শক ইমরান পাঠান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তারা খবর পান যে তিভলি গ্রামে একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, চারটি মরদেহ উদ্ধার করে ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

ভারতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার মালে‌গাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, তারা সবাই আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় এবং পরবর্তীতে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপ-পরিদর্শক ইমরান পাঠান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তারা খবর পান যে তিভলি গ্রামে একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, চারটি মরদেহ উদ্ধার করে ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ