ঢাকা নিউজ

শেষ ম্যাচে অধিনায়ক মিরাজহীন বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল বড় এক ধাক্কা খেয়েছে। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ একাদশে নেই এবং তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন মিরাজ। টসের সময় ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানিয়েছেন, মিরাজ বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মূলত সে কারণেই তাকে নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে বিশ্রামে পাঠিয়েছে দল।

আজকের বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান, যাকে গতকাল বিকেলেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অন্যদিকে পেস বোলিং বিভাগেও একটি পরিবর্তন এসেছে, যেখানে গতি তারকা নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে একাদশে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।

এদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন এই ম্যাচেও একাদশে জায়গা পাননি। এর ফলে পুরো সিরিজটাই বেঞ্চে বসে কাটিয়ে দিতে হলো তাকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

শেষ ম্যাচে অধিনায়ক মিরাজহীন বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দল বড় এক ধাক্কা খেয়েছে। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ একাদশে নেই এবং তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন মিরাজ। টসের সময় ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানিয়েছেন, মিরাজ বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। মূলত সে কারণেই তাকে নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে বিশ্রামে পাঠিয়েছে দল।

আজকের বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। অধিনায়ক মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান, যাকে গতকাল বিকেলেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অন্যদিকে পেস বোলিং বিভাগেও একটি পরিবর্তন এসেছে, যেখানে গতি তারকা নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে একাদশে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।

এদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন এই ম্যাচেও একাদশে জায়গা পাননি। এর ফলে পুরো সিরিজটাই বেঞ্চে বসে কাটিয়ে দিতে হলো তাকে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ