ঢাকা নিউজ

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে জটিল সমীকরণ

ছবি : সংগৃহীত

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে তাদের বিশ্বকাপ মিশন যেভাবে চেয়েছিল সেভাবে শুরু করতে পারেনি। অন্যদিকে দিনের অন্য ম্যাচে হাইতিকে হারিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্কটল্যান্ড।

মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ২০ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপের তলানিতে থাকা দল হাইতি। এরপর বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

প্রথম ম্যাচে ড্র করলেও ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বিষয়টি এখনো তাদের নিজেদের হাতেই রয়েছে। পরবর্তী দুটি ম্যাচ জিতলে ব্রাজিলের পয়েন্ট হবে ৭ এবং তারা অনায়াসেই পরের রাউন্ডে চলে যাবে।

তবে পরবর্তী দুই ম্যাচ জিতলেই সেলেসাওরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না তা নিশ্চিত নয়। মরক্কোও যদি তাদের শেষ দুই ম্যাচে জিতে যায়, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে তারাও গ্রুপসেরা হতে পারে। গোল ব্যবধান সমান হলে ফেয়ার প্লে বা কার্ডের দিক থেকে এগিয়ে থাকা দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে না পারলেও ব্রাজিলের সামনে শেষ ৩২-এ খেলার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে টুর্নামেন্টের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটের তালিকায় থাকতে হবে সেলেসাওদের।

ব্রাজিল যদি কোনো কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে, তবে নকআউট পর্বের শুরুতেই তাদের নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার বড় ঝুঁকি রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে জটিল সমীকরণ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে তাদের বিশ্বকাপ মিশন যেভাবে চেয়েছিল সেভাবে শুরু করতে পারেনি। অন্যদিকে দিনের অন্য ম্যাচে হাইতিকে হারিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে স্কটল্যান্ড।

মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ২০ জুন, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপের তলানিতে থাকা দল হাইতি। এরপর বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

প্রথম ম্যাচে ড্র করলেও ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার বিষয়টি এখনো তাদের নিজেদের হাতেই রয়েছে। পরবর্তী দুটি ম্যাচ জিতলে ব্রাজিলের পয়েন্ট হবে ৭ এবং তারা অনায়াসেই পরের রাউন্ডে চলে যাবে।

তবে পরবর্তী দুই ম্যাচ জিতলেই সেলেসাওরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না তা নিশ্চিত নয়। মরক্কোও যদি তাদের শেষ দুই ম্যাচে জিতে যায়, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে তারাও গ্রুপসেরা হতে পারে। গোল ব্যবধান সমান হলে ফেয়ার প্লে বা কার্ডের দিক থেকে এগিয়ে থাকা দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে না পারলেও ব্রাজিলের সামনে শেষ ৩২-এ খেলার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে টুর্নামেন্টের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটের তালিকায় থাকতে হবে সেলেসাওদের।

ব্রাজিল যদি কোনো কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারে, তবে নকআউট পর্বের শুরুতেই তাদের নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার বড় ঝুঁকি রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ