ঢাকা নিউজ

গাজীপুরে ব্যাপক উৎসাহে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কয়েকশত ফুলগাছের চারা ও নিমগাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ তানজিলা খানম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশীদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি কর্পোরেশনকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

গাজীপুরে ব্যাপক উৎসাহে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে কয়েকশত ফুলগাছের চারা ও নিমগাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ তানজিলা খানম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশীদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে গাজীপুর সিটি কর্পোরেশনকে ‘ক্লিন ও গ্রিন’ নগরী হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ