ঢাকা নিউজ

বেনজীর আহমেদকে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত শুক্রবার আমিরাত সরকারের পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। ওই নোটিশের সূত্র ধরেই দুবাইয়ের নিরাপত্তা সংস্থাগুলো তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আদালতে হাজির করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দফতর যৌথভাবে কাজ করছে। এছাড়া দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

বেনজীর আহমেদকে দ্রুত ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত শুক্রবার আমিরাত সরকারের পাঠানো একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। ওই নোটিশের সূত্র ধরেই দুবাইয়ের নিরাপত্তা সংস্থাগুলো তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আদালতে হাজির করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দফতর যৌথভাবে কাজ করছে। এছাড়া দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ