ঢাকা নিউজ

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতায় ভারতীয় বাহিনীর সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল।

বিষয়টি নজরে আসার পরপরই বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে রেখে আসে। পরবর্তীতে তারা ঠিক কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দর্শনা সীমান্তে ১১ জনের পুশইন চেষ্টা রোধ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তিনি জানান, পুশইনসহ সীমান্তের যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতায় ভারতীয় বাহিনীর সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল।

বিষয়টি নজরে আসার পরপরই বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে রেখে আসে। পরবর্তীতে তারা ঠিক কোথায় অবস্থান নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দর্শনা সীমান্তে ১১ জনের পুশইন চেষ্টা রোধ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তিনি জানান, পুশইনসহ সীমান্তের যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ