ঢাকা নিউজ

বুয়েটে প্রভাষক পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটিউটে প্রভাষক (লেকচারার) পদে সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক ইন ইন্টারভিউ) মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির ১৩টি ভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে মোট ৩৩ জন প্রার্থীকে এই পদে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে সকাল ৯টা ৩০ মিনিট থেকে পুরকৌশল বিভাগ (৪টি পদ), সকাল ১০টা ৩০ মিনিটে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (৩টি পদ), বেলা ১১টা ১৫ মিনিটে ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি পদ) এবং বেলা ১১টা ৪৫ মিনিটে কেমিকৌশল বিভাগের (১টি পদ) সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

পরবর্তী দিন ১ জুলাই ২০২৬ তারিখে সকাল ৯টা ৩০ মিনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (৬টি পদ), সকাল ১০টা ৩০ মিনিটে যন্ত্রকৌশল বিভাগ (৪টি পদ), বেলা ১১টা ৩০ মিনিটে বস্তু ও ধাতব কৌশল বিভাগ (১টি পদ) এবং বেলা ১১টা ৪৫ মিনিটে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (১টি পদ) সাক্ষাৎকার নেওয়া হবে।

সর্বশেষ ৪ জুলাই ২০২৬ তারিখে সকাল ৯টা ৩০ মিনিটে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪টি পদ), সকাল ১০টা ৩০ মিনিটে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ (২টি পদ), বেলা ১১টায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (২টি পদ), বেলা ১১টা ৩০ মিনিটে পানিসম্পদ কৌশল বিভাগ (২টি পদ) এবং দুপুর ১২টায় পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের (২টি পদ) সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

সবগুলো পদের জন্যই নির্ধারিত বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র এবং মোট ১৭ সেট আবেদনপত্রসহ সরাসরি নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। আবেদনের জন্য নির্দিষ্ট ফরম (REG-2) ও শিক্ষক পদের যোগ্যতার বিবরণী (RQ) বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে এবং আবেদন ফি বাবদ ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬

বুয়েটে প্রভাষক পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ