সিরাজগঞ্জের পৃথক দুটি মানহানি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৪ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই জামিন আবেদন শুনানি শেষে তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। দুপুর আড়াইটার দিকে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করার পর বিকেল ৩টার দিকে আদালত এলাকা ত্যাগ করেন। এই সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
এদিকে আমির হামজার আগমনকে কেন্দ্র করে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি করা এবং তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে এই দুটি মানহানির মামলা দায়ের করা হয়।
নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় পূর্বে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। সর্বশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করলেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন