ঢাকা নিউজ

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়ে খুন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় আর্থিক লেনদেন পরিশোধের বিরোধ ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে মা ও মেয়েকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাথায় গুরুতর জখম হয়েছে পাঁচ বছর বয়সি আরও এক শিশুসন্তান। শনিবার রাত ১১টার দিকে আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া ও তার দশম শ্রেণি পড়ুয়া মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। গুরুতর আহত অবস্থায় শিশুসন্তান পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সময় নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া কর্মস্থল চট্টগ্রাম নগরীতে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়া রিমন সুজন বড়ুয়ার কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে রিমন সুজনের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে প্রিয়ন্তিকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভ থেকে এই জোড়া হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রিমন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মাসুদ আলম জানান, নিহতদের পরিচিত কেউ রাতের বেলায় ঘরের পেছনের দরজা দিয়ে প্রবেশ করে পরিকল্পিতভাবে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রথমে মেয়েকে এবং পরে তাকে বাঁচাতে আসা মাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে এবং প্রাথমিকভাবে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের বিষয়টি জানা গেছে।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানিয়েছেন, জোড়া খুনের ঘটনায় জড়িত হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে এবং দ্রুত তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়ে খুন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ