২০২৪ সালের ইউরো খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মানুয়েল নয়্যার। এর দুই বছর পর আবারও অবসর ভেঙে ফেরার ঘোষণা দিয়ে জার্মানি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক।
চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির প্রথম ম্যাচ দিয়েই দীর্ঘ দুই বছর পর সরাসরি দলের শুরুর একাদশে ঢুকে পড়েছেন নয়্যার। এই তারকা গোলরক্ষককে দলে পাওয়া ছাড়া সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বাকি একাদশ অবশ্য বেশ পরিচিত মুখ দিয়েই সাজানো হয়েছে।
কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে নয়্যারের সামনে রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন কিমিখ, টাহ, শ্লটারব্যাক ও ব্রাউন। অন্যদিকে দলের ডিফেন্সিভ মিডফিল্ড সাজানো হয়েছে আলেক্সান্ডার পাভলোভিচ ও মেচাকে নিয়ে।
জার্মানির আক্রমণভাগেও রয়েছে চেনা শক্তির মহড়া। প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার মূল দায়িত্বে থাকছেন লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ ও কাই হ্যাভার্টজ।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন