ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'ই'-তে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবেই দাপট দেখাতে শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে কুরাসাওকে চাপে রাখে হুলিয়ান নাগেলসম্যানের দল। ম্যাচের ৬ মিনিটে ফ্লোরিয়ান ভির্ৎজের চমৎকার পাস থেকে নিখুঁত কার্লিং শটে গোল করে জার্মানিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ফেলিক্স নমেচা।
তবে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও ২১তম মিনিটে অবিশ্বাস্য এক পাল্টা আক্রমণে ম্যাচে সমতা ফেরায় কুরাসাও। জার্গেন লোকাডিয়ার প্রথম শট জার্মান ডিফেন্ডাররা আটকে দিলেও ফিরতি বলে নিয়ন্ত্রণ নেন লিভানো কোমেনেনসিয়া। বক্সের ভেতর থেকে তার বাঁ পায়ের শটটি জশুয়া কিমিখের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। এর মাধ্যমে ১-১ সমতায় ফেরার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের ঐতিহাসিক গৌরব অর্জন করে ক্যারিবীয় অঞ্চলের এই দেশটি।
সমতায় ফেরার পর জার্মানি তাদের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। ম্যাচের ৩৮তম মিনিটে দারুণ এক হেডে জার্মানিকে আবারও ২-১ ব্যবধানে লিড এনে দেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (ইঞ্জুরি টাইম) বক্সের ভেতরে গোলদাতা নমেচাকে ফাউল করা হলে পেনাল্টি পায় জার্মানি। সফল স্পটকিকে বল জালে জড়িয়ে দলের ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ। মরক্কোর রেফারি জালাল জায়েদের প্রথমার্ধের বাঁশি বাজার আগে এই পেনাল্টি গোলের সুবাদে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন