ঢাকা নিউজ

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে মৃত্যু

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডসংলগ্ন গাড়াইল এলাকার তালুকদার ভিলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মির্জাপুরের গাড়াইল এলাকার জুয়েল তালুকদারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ওই ভাড়া বাসার ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যান রায়হান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক জুয়েল তালুকদার ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়হান মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায় সময় অস্বাভাবিক আচরণ করতেন। তিনি ব্রাজিলের সমর্থক থাকায় ছাদে একটি পতাকা টাঙিয়েছিলেন, যা তিনি প্রতিদিন নামাতেন এবং ওঠাতেন। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি ছাদে যান এবং প্রত্যক্ষদর্শীদের মতে, পতাকা ধরতে গিয়ে নিচে পড়ে যান।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক একজন মানসিক রোগী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডসংলগ্ন গাড়াইল এলাকার তালুকদার ভিলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মির্জাপুরের গাড়াইল এলাকার জুয়েল তালুকদারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ওই ভাড়া বাসার ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে হঠাৎ নিচে পড়ে যান রায়হান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবনের মালিক জুয়েল তালুকদার ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়হান মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায় সময় অস্বাভাবিক আচরণ করতেন। তিনি ব্রাজিলের সমর্থক থাকায় ছাদে একটি পতাকা টাঙিয়েছিলেন, যা তিনি প্রতিদিন নামাতেন এবং ওঠাতেন। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি ছাদে যান এবং প্রত্যক্ষদর্শীদের মতে, পতাকা ধরতে গিয়ে নিচে পড়ে যান।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক একজন মানসিক রোগী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ