ঢাকা নিউজ

বিশ্বকাপ অভিষেকে জার্মানির জালে কুরাসাওর ঐতিহাসিক গোল

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'ই'-এর ম্যাচে হিউস্টনে মুখোমুখি হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখা কুরাসাও। ম্যাচের শুরুতেই সুন্দর আক্রমণ গড়ে আধিপত্য বিস্তার করে জার্মানি। খেলার মাত্র ৬ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচা।

আগের দুই আসরের গ্রুপ পর্বের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান এই ম্যাচে গোলরক্ষক হিসেবে অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যারকে মাঠে নামান। এছাড়া স্কোয়াডে রয়েছেন জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজের মতো তারকা খেলোয়াড়রা।

তবে ম্যাচের ২১তম মিনিটে সবাইকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফায়ায় কুরাসাও। দলটির হয়ে ইতিহাস গড়ে প্রথম বিশ্বকাপ গোল করেন লিভানো কোমেনেনসিয়া। তার নেওয়া শটটি এক জার্মান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে পরাস্ত হন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এর মাধ্যমে ১-১ ব্যবধানে সমতায় ফেরে কুরাসাও। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেই বিশ্বচ্যাম্পিয়নদের জালে গোল দেওয়ার এই ঘটনাটি কুরাসাওয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপ অভিষেকে জার্মানির জালে কুরাসাওর ঐতিহাসিক গোল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'ই'-এর ম্যাচে হিউস্টনে মুখোমুখি হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখা কুরাসাও। ম্যাচের শুরুতেই সুন্দর আক্রমণ গড়ে আধিপত্য বিস্তার করে জার্মানি। খেলার মাত্র ৬ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচা।

আগের দুই আসরের গ্রুপ পর্বের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান এই ম্যাচে গোলরক্ষক হিসেবে অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যারকে মাঠে নামান। এছাড়া স্কোয়াডে রয়েছেন জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজের মতো তারকা খেলোয়াড়রা।

তবে ম্যাচের ২১তম মিনিটে সবাইকে চমকে দিয়ে ম্যাচে সমতা ফায়ায় কুরাসাও। দলটির হয়ে ইতিহাস গড়ে প্রথম বিশ্বকাপ গোল করেন লিভানো কোমেনেনসিয়া। তার নেওয়া শটটি এক জার্মান ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে পরাস্ত হন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। এর মাধ্যমে ১-১ ব্যবধানে সমতায় ফেরে কুরাসাও। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমেই বিশ্বচ্যাম্পিয়নদের জালে গোল দেওয়ার এই ঘটনাটি কুরাসাওয়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ