গলায় সিস্ট ধরা পড়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। গত মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি প্রথম তার এই অসুস্থতার কথা জানান। বর্তমানে তিনি একদমই কথা বলতে পারছেন না।
সম্প্রতি (১৪ জুন) ফেসবুকে আরেকটি আবেগঘন পোস্ট দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই নির্মাতা। পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, “আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনো আমি কথা বলতে পারছি না, তবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। আর ৩ দিন পর পরিস্থিতিটা আরও স্পষ্টভাবে বুঝতে পারব।”
কাজে ফেরার তীব্র আকুতি প্রকাশ করে অমি আরও লেখেন, “কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন এবং শ্বাসরুদ্ধকর, তা এখন আমি টের পাচ্ছি। আমার দ্রুত আরোগ্যের জন্য দয়া করে সবাই দোয়া করবেন। আমি আবারও কথা বলতে চাই। জোরে কথা বলতে চাই। আবারও ‘অ্যাকশন’ বলতে চাই।”
অসুস্থতার এই দিনগুলোতে নিজের সন্তানের সঙ্গে কথা বলতে না পারার মানসিক কষ্টের কথা তুলে ধরে তিনি লেখেন, “সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। আমি তাকে আবারও ‘পাপা’ বলে ডাকতে চাই। সবাইকে অনেক ভালোবাসা। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।”
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণ করে দর্শকমহলে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান কাজল আরেফিন অমি। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন (সিজন ৫) চলছে, যাতে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু, সাইদুর রহমান পাভেলসহ আরও অনেকে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন