চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর রোববার পর্যন্ত মোট ৫৬ হাজার ৮৬৮ বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) হজ অফিসের এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫২ হাজার ৫৫৫ জন হাজি দেশে ফিরেছেন।
এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এসব হজযাত্রীর মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, নানা ধরনের অসুস্থতায় সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন।
সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৪ হাজার ১৪৯ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৭ হাজার ৮৯০ জন হাজিকে সেবা প্রদান করেছে।
এ বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয় এবং তা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন