ঢাকা নিউজ

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপন ও অবমাননার প্রতিবাদে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলে কে নেতৃত্ব দিয়েছেন তা নিশ্চিত হওয়া না গেলেও, এদিন দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ওই এলাকায় ৪০-৫০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের করা হয়েছে এবং এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ম্যুরালে কালিলেপনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভের কারণে এ সময় সড়কের উভয়পাশে বেশকিছু যানবাহন আটকা পড়ে।

জানা গেছে, গত ৯ জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কে বা কারা কালিলেপন করে। এর পরের দিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে ম্যুরালের সেই কালি মুছে পরিষ্কার করতে দেখা যায় এবং ম্যুরাল পরিষ্কার করার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার বিষয়টি শুনেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ