ঢাকা নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া ঐতিহাসিক সমঝোতা চুক্তিকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ধারাবাহিকভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাত সমাধানের আহ্বান জানিয়ে আসছিল এবং এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করছে। একই সঙ্গে বাংলাদেশ আশা করে, চুক্তিটি সদ্ভাবের সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা টেকসই ও দীর্ঘস্থায়ী প্রমাণিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে মনে করে। সেই সঙ্গে এই গতিকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত বিষয় সমাধান করার জন্য সব পক্ষকে উৎসাহিত করার পাশাপাশি আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল ও সহযোগিতা দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

প্রসঙ্গত, গত রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ঘোষণা করেন, দুই দেশ যুদ্ধের অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে চুক্তির ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে এই সমঝোতা অর্জিত হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ