ঢাকা নিউজ

রশিদ খানের অনন্য রেকর্ড ছুঁলেন শামার জোসেফ

ছবি : সংগৃহীত

ছোট দেশের বড় তারকা রশিদ খানের একটি ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার শামার জোসেফ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ১১টি উইকেট শিকার করে তিনি এই বিশ্বকীর্তি স্পর্শ করেন। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১টি উইকেট নেওয়ার একক রেকর্ডটি গড়েছিলেন আফগান স্পিনার রশিদ খান।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন জোসেফ। এরপর সোমবার সকালে অনুষ্ঠিত শেষ ম্যাচে ৩৩ রান দিয়ে একাই ৫টি উইকেট তুলে নেন তিনি, যার মধ্যে শেষ ওভারেই শিকার করেন ৩টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, সামগ্রিক টি-টোয়েন্টি ক্যারিয়ারেই এটি এই ক্যারিবিয়ান পেসারের প্রথম পাঁচ উইকেট শিকারের স্বাদ।

শামার জোসেফের এমন দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে বল হাতে অনন্য অবদান রাখায় তিনি একই সাথে ম্যাচ-সেরা এবং পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিরিজ-সেরার পুরস্কারও নিজের করে নেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

রশিদ খানের অনন্য রেকর্ড ছুঁলেন শামার জোসেফ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ছোট দেশের বড় তারকা রশিদ খানের একটি ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার শামার জোসেফ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ১১টি উইকেট শিকার করে তিনি এই বিশ্বকীর্তি স্পর্শ করেন। এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১১টি উইকেট নেওয়ার একক রেকর্ডটি গড়েছিলেন আফগান স্পিনার রশিদ খান।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নিয়েছিলেন জোসেফ। এরপর সোমবার সকালে অনুষ্ঠিত শেষ ম্যাচে ৩৩ রান দিয়ে একাই ৫টি উইকেট তুলে নেন তিনি, যার মধ্যে শেষ ওভারেই শিকার করেন ৩টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, সামগ্রিক টি-টোয়েন্টি ক্যারিয়ারেই এটি এই ক্যারিবিয়ান পেসারের প্রথম পাঁচ উইকেট শিকারের স্বাদ।

শামার জোসেফের এমন দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটিতে বল হাতে অনন্য অবদান রাখায় তিনি একই সাথে ম্যাচ-সেরা এবং পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সিরিজ-সেরার পুরস্কারও নিজের করে নেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ