২০০৭ সালের ৫ জুন বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে সর্বশেষ মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও আলজেরিয়া। কোচ আলফিও বাসিলের অধীনে কোপা আমেরিকার প্রস্তুতি নিতে থাকা আর্জেন্টিনার হয়ে সেদিন রবার্তো আয়ালা, হুয়ান সেবাস্তিয়ান ভেরন এবং হুয়ান রোমান রিকেলমের মতো অভিজ্ঞদের পাশে খেলেছিলেন তরুণ লিওনেল মেসি। কার্লোস তেভেজের দেড় মিনিটের মাথায় দেওয়া পেনাল্টি গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও আলজেরিয়ার আনথার ইয়াহিয়া ও মাজিদ বুগেরার গোলে প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। তবে দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির পেনাল্টি গোল এবং এস্তেবান ক্যাম্বিয়াসোর দ্রুত আরেকটি গোলের পর, ৭৩ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করলে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
দীর্ঘ ১৯ বছর পর এবার কোনো প্রীতি ম্যাচ নয়, বরং ২০২৬ বিশ্বকাপের মতো বড় মঞ্চে আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই দুই দলের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে শক্তিশালী দল হিসেবে মাঠে নামবে। অন্যদিকে, ‘ডেজার্ট ফক্সেস’ খ্যাত আলজেরিয়া তাদের দ্রুতগতির ফুটবল ও শক্তিশালী কাউন্টার অ্যাটাক দিয়ে চমক দেখাতে প্রস্তুত। দীর্ঘ সময় পর একই প্রতিপক্ষের বিরুদ্ধে লিওনেল মেসির এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে এখন তীব্র উত্তেজনা ও তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন