ঢাকা নিউজ

প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

ছবি : সংগৃহীত

অনলাইন প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৫ জুন) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ওয়ারী থানা পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগী বাদী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতির সঙ্গে যোগাযোগ করে। চক্রটি শুরুতে অল্প টাকা বিনিয়োগের বিপরীতে কিছু মুনাফা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করে এবং পরবর্তীতে বড় অঙ্কের টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করে। একপর্যায়ে মুনাফাসহ মূল অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন এবং বর্তমান মামলাটিতে নতুন করে তাকে গ্রেফতার দেখানো হলো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

অনলাইন প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৫ জুন) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ওয়ারী থানা পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগী বাদী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতির সঙ্গে যোগাযোগ করে। চক্রটি শুরুতে অল্প টাকা বিনিয়োগের বিপরীতে কিছু মুনাফা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করে এবং পরবর্তীতে বড় অঙ্কের টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করে। একপর্যায়ে মুনাফাসহ মূল অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই ঘটনায় ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন এবং বর্তমান মামলাটিতে নতুন করে তাকে গ্রেফতার দেখানো হলো।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ