ঢাকা নিউজ

কংস নদী থেকে শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের আলামত পেয়ে ৩ জন আটক

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদী থেকে পাঁচ বছর বয়সি এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে ধর্ষণের প্রাথমিক আলামত মেলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের কংস নদীর পাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে নদীতে সন্ধান চালিয়ে রাত ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে করে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও, গোসল করানোর সময় শিশুটির শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার সকালে ধোবাউড়া-হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন। ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে শিশুটি ধর্ষণে মারা গেছে বলে জানা গেছে। কিছু আলামত সংগ্রহ ও তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬

কংস নদী থেকে শিশুর লাশ উদ্ধার, ধর্ষণের আলামত পেয়ে ৩ জন আটক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের ধোবাউড়ায় কংস নদী থেকে পাঁচ বছর বয়সি এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে ধর্ষণের প্রাথমিক আলামত মেলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের কংস নদীর পাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে নদীতে সন্ধান চালিয়ে রাত ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে করে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও, গোসল করানোর সময় শিশুটির শরীর থেকে রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার সকালে ধোবাউড়া-হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন। ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে শিশুটি ধর্ষণে মারা গেছে বলে জানা গেছে। কিছু আলামত সংগ্রহ ও তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ