ঢাকা নিউজ

পর্দা অবমাননার প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে বিরোধী দলের পর্দানশীন নারী এমপিদের নিয়ে বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অবমাননাকর বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। সোমবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জবি ছাত্রীসংস্থার সভানেত্রী ও জকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন সংসদ সদস্য মনিরুল হকের কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, পোশাকের স্বাধীনতা সংবিধান স্বীকৃত হলেও দেশের সর্বোচ্চ আইনসভার একজন সদস্য এমন বক্তব্য দিয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন; সেই সাথে দেশে অব্যাহত শিশু নির্যাতন ও ধর্ষণের যথাযথ বিচার নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে স্পিকারের প্রতি আহ্বান।

এছাড়া নারীকে পোশাক বা ধর্মীয় পরিচয় দিয়ে নয়, বরং একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে সম্মান করার সংস্কৃতি গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয় এবং একই সাথে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত বিচার ও কার্যকর প্রতিরোধ নিশ্চিত করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থার কাছে জোর দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পর্দা অবমাননার প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে বিরোধী দলের পর্দানশীন নারী এমপিদের নিয়ে বিএনপি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অবমাননাকর বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। সোমবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জবি ছাত্রীসংস্থার সভানেত্রী ও জকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন সংসদ সদস্য মনিরুল হকের কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, পোশাকের স্বাধীনতা সংবিধান স্বীকৃত হলেও দেশের সর্বোচ্চ আইনসভার একজন সদস্য এমন বক্তব্য দিয়ে নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন; সেই সাথে দেশে অব্যাহত শিশু নির্যাতন ও ধর্ষণের যথাযথ বিচার নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

কর্মসূচি থেকে চার দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে স্পিকারের প্রতি আহ্বান।

এছাড়া নারীকে পোশাক বা ধর্মীয় পরিচয় দিয়ে নয়, বরং একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে সম্মান করার সংস্কৃতি গড়ে তুলতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানো হয় এবং একই সাথে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত বিচার ও কার্যকর প্রতিরোধ নিশ্চিত করতে রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থার কাছে জোর দাবি জানানো হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ