রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় চারটি আন্তঃনগর বাস টার্মিনাল অতিদ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
স্থানান্তরের সিদ্ধান্ত হওয়া এই চারটি আন্তঃনগর বাস টার্মিনাল হচ্ছে—ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা দূরপাল্লার বাস কাউন্টারগুলোও দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার জন্য জোরালো তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে এবং গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল চলে যাবে হেমায়েতপুরে। অন্যদিকে, মহাখালী বাস টার্মিনালটি প্রাথমিকভাবে অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে নেওয়া হলেও পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গির কাছে স্থানান্তরিত হবে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনালটি কাঁচপুরে সরিয়ে নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজধানীর ট্রাফিক সিগন্যালে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা স্থাপনসহ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিভিন্ন বিষয়ের সুফল প্রাপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী এতে সন্তোষ প্রকাশ করেন। ঢাকার যানজট ও ট্রাফিক পরিস্থিতি নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক ছিল।
গুরুত্বপূর্ণ এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকদ্বয় যথাক্রমে আব্দুস সালাম ও শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার এবং রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় অংশ নেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন