ঢাকা নিউজ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

একটি মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে তিনি এই সহযোগিতা আহ্বান করেন।

দুপুর পৌনে ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলা এই মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফ করেন। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে সরকার সবসময় হাটে, ঘাটে, মাঠে রাজনীতি নিয়ে কথা বলতে চায় না; বরং দেশের মানুষের সামাজিক ও মানবিক অনুভূতিগুলো জাগিয়ে তোলার ওপর জোর দিচ্ছে।

সভায় মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী একটি উদাহরণ দেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে একটি কুকুরকে মারা হলে কিংবা একজন মানুষকে মেরে ফেলা হলেও মানুষ বসে বসে কেবল ভিডিও করে। এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের মধ্যকার মানবিক অনুভূতি ও সামাজিক বোধগুলো নতুন করে জাগিয়ে তুলতে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। একই সাথে আগামী দিনগুলোতেও তিনি গণমাধ্যমের সাথে নিয়মিত কথা বলবেন এবং মতবিনিময় অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও এ সময় বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ