ঢাকা নিউজ

ওয়াইসের বিশ্ব রেকর্ডের দিনে উরুগুয়েকে আটকালো সৌদি আরব

ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘গ্রুপ এইচ’-এ চলছে গোলরক্ষকদের জয়জয়কার। এই গ্রুপে আগের ম্যাচে কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার অনবদ্য রেকর্ডের পর এবার উরুগুয়ের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়েছেন সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। পুরো ম্যাচে উরুগুয়ের নিশ্চিত ৯টি সুযোগ একাই নস্যাৎ করে দিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এই সৌদি প্রাচীর। বিবিসি জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো গোলরক্ষক এক ম্যাচে এত বেশি সেভ করতে পারেননি।

মোহাম্মদ আল-ওয়াইসের এমন রেকর্ড গড়ার দিনে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-১ গোলের সমতায় রুখে দিয়ে বড় চমক দেখিয়েছে সৌদি আরব। পুরো ম্যাচজুড়ে দাপট দেখালেও উরুগুয়ের জন্য স্বস্তির বিষয় ছিল যে তারা শেষ মুহূর্তের এক গোলে কোনো রকমে হার এড়াতে সক্ষম হয়েছে। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এইচ’-এর লড়াই এখন আরও জমজমাট ও উন্মুক্ত হয়ে উঠেছে।

ম্যাচের প্রথমার্ধে উরুগুয়েকে স্তব্ধ করে অবিশ্বাস্য এক লিড নেয় সৌদি আরব। হাসান আল তামবাক্তির একটি দুর্দান্ত হেড উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা প্রথম দফায় ঠেকালেও বলটি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই সুযোগে ফিরতি বলে আব্দুলেলাহ আল আমরি বল জালে জড়িয়ে সৌদি আরবকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।

১-০ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়রূর্ধে মরিয়া হয়ে আক্রমণের ঝড় তোলে উরুগুয়ে। তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের একের পর এক দুর্দান্ত সেভের কারণে তারা গোলবঞ্চিত হচ্ছিল। অবশেষে ম্যাচের শেষ দিকে ম্যাক্সি আরাউজো কাছ থেকে নেওয়া এক জোরালো শটে গোল করে উরুগুয়েকে সমতায় ফেরান এবং দলকে নিশ্চিত হারের হাত থেকে রক্ষা করেন।

এর আগে এই গ্রুপের অন্য ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখিয়েছিল কেপ ভার্দে, যেখানে ৪০ বছর বয়সী ভোজিনিয়া ৭টি সেভ করে ১৯৬৬ সালের পর প্রবীণতম গোলরক্ষক হিসেবে অনন্য রেকর্ড গড়েন। ফলে প্রথম ম্যাচ শেষে গ্রুপ ‘এইচ’-এর চার দল—স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব—সবারই সংগ্রহ এখন সমান ১ পয়েন্ট।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ওয়াইসের বিশ্ব রেকর্ডের দিনে উরুগুয়েকে আটকালো সৌদি আরব

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ