যুক্তরাষ্ট্রের হিউস্টনে ২০২৬ ফুটবল বিশ্বকাপে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে ডিআর কঙ্গো। ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল, তবে বিরতির ঠিক আগে গোল করে সমতা ফেরায় আফ্রিকার দলটি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসজি মিডফিল্ডার, যা পর্তুগালের জার্সিতে নেভেসের চতুর্থ গোল।
গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ডিআর কঙ্গো। প্রথমার্ধের বেশির ভাগ সময় পর্তুগালের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না আফ্রিকার প্রতিনিধিরা।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর দারুণ ক্রসে হেড করে বল জালে জড়ান ইওয়ান উইসা। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর হয়ে এই গোলটি আসে আবেগঘন এক মুহূর্তে, যা ধারাভাষ্যকারদের কণ্ঠেও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
উইসার গোলের পরপরই প্রথমার্ধের শেষ বাঁশি বাজান রেফারি। ফলে বিরতিতে যাওয়ার আগে ১-১ সমতায় থেকে মাঠ ছাড়ে দুই দল।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন