অনেকেই কাতার বিশ্বকাপেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন এবং মনে করেছিলেন সেটিই তাদের শেষ বিশ্বকাপ। কিন্তু মাঠের নিবেদন, ফুটবলের প্রতি প্রেম এবং বড় আসরে পারফর্ম করার তীব্র জেদ এই দুই তারকাকে আবারও সবুজ ঘাসে ফিরিয়ে এনেছে।
বুধবার সকালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ষষ্ঠ বিশ্বকাপের ম্যাচ খেলেছেন মেসি। এর পরেই বাংলাদেশের সময় অনুযায়ী রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড স্পর্শ করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচে মেসির গোল সংখ্যা ১২০টি। অন্যদিকে পর্তুগালের হয়ে আজ নিজের ২২৯তম ম্যাচ খেলতে নামা রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল করেছেন ১৪৩টি।
ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ারও রয়েছে, তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও তাঁর মাঠে নামার সুযোগ হয়নি। এমনকি চলতি আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ৪০ বছর বয়সী এই ফুটবলারকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে।
হিউস্টনে পর্তুগালের এই ম্যাচের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, যারা ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে। মরক্কো, আইভরি কোস্ট, মিশর বা কেপ ভার্দের মতো আফ্রিকার অন্যান্য দলগুলোর দ্যুতি ছড়ানোর ধারাবাহিকতায় ডিআর কঙ্গোও পর্তুগালকে চমকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন