ঢাকা নিউজ

ফ্যামিলি কার্ডে হাসছেন বদনীভাঙ্গার প্রান্তিক নারীরা

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার সবুজ শালবনে ঘেরা প্রত্যন্ত গ্রাম বদনীভাঙ্গার শতাধিক নারীর হাতে পৌঁছেছে সরকারের অগ্রাধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’। দীর্ঘদিন নানা সুবিধা থেকে বিচ্ছিন্ন থাকা এই জনপদের বাসিন্দারা কার্ড হাতে পেয়ে স্বস্তি ও আনন্দে মুখর হয়ে উঠেছেন।

বুধবার বদনীভাঙ্গা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। কার্ড বিতরণের পাশাপাশি ডিজিটাল সেবার সুফল নিশ্চিত করতে তিনি উপকারভোগী নারীদের কার্ড ব্যবহারের বিভিন্ন দিক হাতে-কলমে বুঝিয়ে দেন।

জেলা প্রশাসক সরাসরি নারীদের কার্ডের ব্যালেন্স যাচাই, মোবাইলের মাধ্যমে তথ্য জানার পদ্ধতি এবং নিরাপদে কার্ড ব্যবহারের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছ থেকে সরাসরি এমন প্রশিক্ষণ ও সহযোগিতা পেয়ে গ্রামীণ নারীরা উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

উপকারভোগীরা জানান, ফ্যামিলি কার্ড তাদের জন্য প্রয়োজনের সময়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাওয়ার একটি নির্ভরযোগ্য মাধ্যম। কার্ডের সঠিক ব্যবহার ও সুবিধা সম্পর্কে জানার পর তাঁদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক এই প্রকল্প প্রান্তিক মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বদনীভাঙ্গার মা-বোনদের মুখের হাসিই প্রশাসনের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন ভোগান্তি ছাড়া এই সুবিধা পায় সে লক্ষ্যে কাজ চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ফ্যামিলি কার্ডে হাসছেন বদনীভাঙ্গার প্রান্তিক নারীরা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ