হিউস্টনে ২০২৬ ফুটবল বিশ্বকাপে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১–১ গোলে ড্র করে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো। এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গোল ও পয়েন্টের স্বাদ পেয়ে ইতিহাস গড়ল আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা পর্তুগাল মাত্র ৬ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায়। পেদ্রো নেটোর দারুণ পাস থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই পিএসজি মিডফিল্ডার, যা পর্তুগালের জার্সিতে নেভেসের চতুর্থ গোল। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফেরা ডিআর কঙ্গো প্রথমার্ধের রক্ষণে চাপে থাকলেও যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা টানে। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর ক্রসে হেড করে আবেগঘন এক গোল করেন ইওয়ান উইসা এবং প্রথমার্ধ শেষ হয় ১–১ সমতায়। দ্বিতীয়ার্ধে পর্তুগাল আবারও চাপ বাড়ালে ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলো গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর পর্তুগিজরা একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি এবং সবচেয়ে আলোচনায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদোও গোলের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ সমতায় শেষ হওয়ায় বড় সুযোগ হাতছাড়া করার হতাশা নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল, আর অন্যপক্ষে ঐতিহাসিক অর্জন উদযাপন করে ডিআর কঙ্গো।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন