ঢাকা নিউজ

কাতারে প্রবাসীদের জন্য রেসিডেন্সি ও ভ্রমণ বিধিনিষেধ

ছবি : সংগৃহীত

কাতারে বসবাসরত প্রবাসী ও দর্শনার্থীদের জন্য রেসিডেন্সি এবং ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনে জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর রেসিডেন্সি পারমিট বা আকামা বাতিল হওয়ার পর দেশটিতে অবস্থানের বৈধ সময়সীমা (গ্রেস পিরিয়ড) ৩০ দিন থেকে কমিয়ে মাত্র ১৪ দিন বা দুই সপ্তাহ করা হয়েছে।

এয়ারপোর্ট পাসপোর্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা ক্যাপ্টেন আলী আহমেদ আলী আল কুওয়ারি জানান, আকামা বাতিলের পর নির্দিষ্ট ১৪ দিনের মধ্যে কাতার ত্যাগ না করলে প্রবাসীদের প্রতিদিনের জন্য ১০ কাতারি রিয়াল হারে বিলম্ব জরিমানা গুনতে হবে। পাশাপাশি ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করলে পর্যটকদের প্রতিদিনের জন্য ২০০ কাতারি রিয়াল হারে বড় অঙ্কের জরিমানা করা হবে।

ভ্রমণকালীন জটিলতা এড়াতে কাতার ছাড়ার আগে প্রবাসীদের ‘মেট্রাশ’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বকেয়া ট্রাফিক ফাইন, ওভারস্টে জরিমানা বা অন্য কোনো সরকারি পাওনা আছে কি না তা পরীক্ষা ও পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীরা চাইলে এই অ্যাপের মাধ্যমেই তাদের রেসিডেন্সি পারমিট নতুন পাসপোর্টে স্থানান্তর করতে পারবেন।

যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষার ভোগান্তি কমাতে এবং ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করতে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমন টার্মিনাল মিলিয়ে চালু থাকা ৭৬টি ই-গেট বা ইলেকট্রনিক গেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

কাতারে জন্ম নেওয়া নবজাতকদের বিষয়ে জানানো হয়েছে, প্রবাসীদের অবশ্যই শিশুর জন্মের পর পাসপোর্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে। পরবর্তীতে নিজ দেশের দূতাবাস থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের পর শিশুটির বাবার স্পন্সরশিপের অধীনে কাতারের রেসিডেন্সি পারমিট নিশ্চিত করতে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কাতারে প্রবাসীদের জন্য রেসিডেন্সি ও ভ্রমণ বিধিনিষেধ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ