জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভেতরে অবস্থিত অরণ্য উন্মুক্ত পাঠাগারে চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ জুন রাতে দুর্বৃত্তরা পাঠাগারের আলমারির কাচ ভেঙে একটি টেবিল ফ্যান ও বই চুরি করে নিয়ে যায়। ক্যাম্পাসের অভ্যন্তরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে তীব্র শঙ্কা প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাঠাগারের আলমারির কাচ ভাঙা অবস্থায় দেখতে পান সংশ্লিষ্টরা। পরে পরীক্ষা করে দেখা যায়, আলমারির ভেতরে থাকা একটি টেবিল ফ্যান ও কয়েকটি মূল্যবান বই সেখানে নেই। শিক্ষার্থীদের জ্ঞানচর্চার অন্যতম এই স্থানে এমন চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ভেতরে এমন চুরির ঘটনা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে তারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা, নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এদিকে ক্যাম্পাসের অভ্যন্তরে পাঠাগারে ঘটে যাওয়া এই চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন