ঢাকা নিউজ

খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচাল শিশু মারিয়া

ছবি : সংগৃহীত

পিরোজপুরের ভারানি খালে ভেসে যাওয়া বিমলা শিকদার নামের এক বৃদ্ধাকে উদ্ধার করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ১২ বছর বয়সী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া। গত বুধবার (১৭ জুন) বিকালে পিরোজপুর পৌরসভার শেখ পাড়া (বসন্তপুল) এলাকায় এ ঘটনা ঘটে। খালের পানিতে এক বৃদ্ধাকে ভেসে যেতে দেখে তাৎক্ষণিকভাবে খালে নেমে তার মাথা তুলে ধরে মারিয়া এবং পরবর্তীতে তাকে রাস্তার ওপরে তুলে আনে। এ ঘটনার পর থেকে প্রশংসায় ভাসছে ছোট্ট মারিয়া।

উদ্ধারের পর মারিয়া ও তার পরিবার বৃদ্ধাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে তার ভেজা কাপড় পরিবর্তন ও খাবারের ব্যবস্থা করে এবং তার পরিচয় জানার চেষ্টা করে। তবে প্রায় ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা বা পরিবারের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে না পারায় মারিয়া ও তার পরিবার দুশ্চিন্তায় পড়ে। পরে স্থানীয় দুটি গণমাধ্যমের সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিচয় অনুসন্ধানে কাজ শুরু করেন এবং প্রশাসন ও পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ, জেলা ছাত্রদল ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।

জানা গেছে, উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম বিমলা শিকদার (৭৫) এবং তিনি পিরোজপুর শহরের পালপাড়া এলাকার মৃত রতন শিকদারের মা। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বৃদ্ধার নাতি জয় ও তার মা। নাতি জয় জানান, তার বাবা মারা গেছেন এবং তার মা অসুস্থ থাকায় দাদি বুধবার সকালে বাসা থেকে একা বের হয়ে যান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে তারা জানতে পারেন যে দাদি হাসপাতালে আছেন। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসিফ শেখ জানান, ছাত্রদলের ফোন পেয়ে তারা দ্রুত চলে আসেন এবং সকলের সহযোগিতায় বিমলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচাল শিশু মারিয়া

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ