ঢাকা নিউজ

কায়েতপাড়া-নগরপাড়া সেতু এক বছরের মধ্যে চালু হবে

ছবি : সংগৃহীত

বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সেতুটি চালু হলে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে ঢাকার পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও একধাপ এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, একটি কুচক্রী মহল এতদিন সেতু নির্মাণ কাজ বাধাগ্রস্ত করে রেখেছিল। বৃহস্পতিবার (১৮ জুন) রূপগঞ্জ উপজেলার ইছাপুরা সেতু ও কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন শেষে নগরপাড়ায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকার পূর্ব মাদারটেক ও সবুজবাগ দিয়ে বালু নদের সেতু পার হয়ে সিলেট ও চট্টগ্রামসহ ঢাকার পূর্বাঞ্চলীয় এলাকায় সহজেই আসা-যাওয়া করা যাবে। সেই দিক থেকে বালু নদের সেতুটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এটি চালু হলে লাখো মানুষের যাতায়াত সহজ হবে। এর ফলে স্থানীয় কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং সিলেটসহ ঢাকার পূর্বাঞ্চলীয় জেলায় যানবাহন চলাচল আরও সহজ ও দ্রুত হবে।

উক্ত পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

কায়েতপাড়া-নগরপাড়া সেতু এক বছরের মধ্যে চালু হবে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ