ঢাকা নিউজ

লেবাননে নতুন নিরাপত্তা মানচিত্র প্রকাশ করল ইসরাইল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সমঝোতা স্মারক সইয়ের পর দক্ষিণ লেবাননে ইসরাইলের নিয়ন্ত্রিত নিরাপত্তা অঞ্চলের একটি নতুন ও সম্প্রসারিত মানচিত্র প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা সাফ জানিয়ে দিয়েছে যে, আপাতত এই অঞ্চল থেকে তারা সেনা প্রত্যাহার করবে না এবং এর বাইরেও হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেনি। নতুন এই মানচিত্রে ইসরাইল সীমান্ত থেকে লেবাননের ভেতরে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীর পর্যন্ত এলাকা লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে, যা গত এপ্রিল মাসের বাফার জোন থেকে আরও গভীরে এবং লিটানি নদীর উত্তরে হিজবুল্লাহ ঘাঁটি নাবাতেহ এর কাছের কিছু এলাকা পর্যন্ত বিস্তৃত।

আইডিএফের সেনারা ইতোমধ্যে ওইসব এলাকায় অগ্রসর হয়ে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালাচ্ছে এবং ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে চ্যালেঞ্জ জানিয়েই বৃহস্পতিবার তারা এই মানচিত্রটি প্রকাশ্যে এনেছে। ইসরাইলি সামরিক কর্মকর্তাদের মতে, উত্তর সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান বজায় রাখবে। যদিও বুধবার সই হওয়া যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তী চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছিল, তবে গত মার্চ থেকে লড়াই চালিয়ে আসা ইসরাইল সেই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে।

লেবাননে ইসরাইলের এই চলমান সামরিক অভিযানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে। বিশেষ করে চুক্তির ঠিক আগ মুহূর্তে বৈরুতে ইসরাইলের বিমান হামলা নিয়ে ট্রাম্প তীব্র বিরক্তি প্রকাশ করে বলেছিলেন যে, এই হামলার কারণে পুরো শান্তি প্রক্রিয়া প্রায় ভেস্তে যাচ্ছিল। চুক্তির শর্ত অনুযায়ী তেহরান দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানালেও নেতানিয়াহু ট্রাম্পের এই চুক্তিকে ইসরাইলের নিরাপত্তার জন্য অপর্যাপ্ত মনে করছেন এবং মার্কিন প্রশাসনকে পাশ কাটিয়ে ইসরাইল নিজেদের স্বাধীন অবস্থান বজায় রাখছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

লেবাননে নতুন নিরাপত্তা মানচিত্র প্রকাশ করল ইসরাইল

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ