রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) কর্তৃক অটোরিকশার ভাড়া বৃদ্ধি কিংবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার রাসিকের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হলেও নগরীর বিভিন্ন স্থানে অটোরিকশার ভাড়া বেড়েছে বলে যাত্রী সাধারণের পক্ষ থেকে অভিযোগ উঠে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অটোরিকশা ভাড়া তদারকিতে মাঠে নামেন রাসিকের রাজস্ব বিভাগের কর্মীরা।
রাসিকের গণবিজ্ঞপ্তিতে অতিরিক্ত ভাড়া প্রদান থেকে বিরত থাকার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে এবং একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য অটোরিকশা চালকদের নির্দেশনা প্রদান করা হচ্ছে। রাসিক স্পষ্ট জানিয়েছে যে, তারা নগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন কোনো ভাড়া নির্ধারণ না করায় অতিরিক্ত ভাড়া আদায় বেআইনি হবে।
ভাড়া তদারকির অংশ হিসেবে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগরীর বর্ণালী ও লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন মোড়ে অটোরিকশাচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশন কোনো ভাড়া বৃদ্ধি করেনি বলে তাদের অবহিত করা হয় এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়। তদারকির সময় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ ও রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ উপ-যানবাহন শাখার অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন